এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) দাফতরিক ভাষা হিসেবে যুক্ত হলো বাংলা। বাংলাভাষার প্রতি সম্মান জানিয়ে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ সিদ্ধান্ত নেয় এপনিক। অবশ্য এই স্বীকৃতির আগাম খবর দিয়েছিলা ডিজিবাংলা। গত ১১ জানুয়ারি এক প্রতিবেদনে এই খবরটি প্রকাশ করা হয়েছিলো।
খবরের লিংক
https://digibanglatech.news/special-report/19253/?fbclid=IwAR1gXCYy__mhq5Ov_s64JPqACOGorCceF3m672ZRD8S7KKFweIvMIScPjd4
এদিকে আজ এপনিকের ৪৯তম সম্মেলনের সমাপনী দিনে বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্তের কথা জানান এপনিকের নির্বাহী কমিটির চেয়ার গৌরব রাজ উপাধ্যায়। অবশ্য এর পেছনে মূল কারিগরের ভূমিকা পালন করেন বাংলাদেশের ভাষা-প্রযুক্তিবিদ ও প্রফেসনাল সিস্টেমস এর সিইও হাসিব রহমান।
তবে তিনি এবারের সম্মেলনে উপস্থিত থাকতে না পাড়ায় এপনিকের বার্ষিক সাধারণ সভায় এপনিক এনআরও-এএনসি ও ফাইবার অ্যাট হোমের ডিজিএম সাইমন বাড়ৈ এপনিকের নির্বাহী কমিটির কাছে বাংলাকে দাফতরিক ভাষা হিসেবে যুক্ত করার আহ্বান জানান।

এপনিকের যোগাযোগ ব্যবস্থাপক সিয়েনা পেরির বরাত দিয়ে এই প্রকল্পের সঙ্গে জড়িত এপনিকের সিস্টেম অ্যানালিস্ট জেসিকা উই ডিজিবাংলা-কে জানান, ১০ম ভাষা হিসেবে এপনিকের দাফতরিক ভাষা হিসেবে যুক্ত হচ্ছে বাংলা।
অপরদিকে এপনিকের প্রোডাক্ট ম্যানেজার অ্যান্ড কারিকুলাম ম্যানেজার পিটার ব্লি বলেন, বাংলাদেশে ৮০০ এর বেশি এপনিক সদস্য রয়েছে। এপনিক একাডেমির ওয়েবসাইট ব্যবাহারে শীর্ষে রয়েছে বাংলাদেশ। একারণেই দাফতরিক ভাষার মর্যাদা দিয়ে এই ওয়েবসাইটের কনটেন্ট বাংলায় অনুবাদ করা হচ্ছে। তিনি জানিয়েছেন, ঢাকায় অনুষ্ঠিতব্য ৫০তম সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়া হবে।